নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতার দুই যুবকের নাম উখিয়ার মৃত নেয়ামত মো. কায়সার (২৮) ও কক্সবাজারের জিলংজার জালাল আহমেদের পুত্র মো. জহুরুল্লাহ।
সোমবার বিকেলে কক্সবাজার সদরের হলিডে মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানান, গ্রেফতার দুই যুবককে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার শহর থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২
Rating: 5
Reviewed By: Unknown