বিনোদন ডেস্ক:
ধীরে ধীরে আড়াল ভাঙছেন দেশের কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। দীর্ঘদিনের প্রবাস ছেড়ে মাস তিনেক হলো ঢাকায় অবস্থান করছেন তিনি। দেখা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে।
মাঝে মাঝেই দেশে ফিরতেন তিনি। কিন্তু ক্যামেরার আলোর ঝলকানি থেকে বারবার দূরে সরিয়েছেন। ভক্তরাচাইলেও জানতে পারেন নি, কেমন আছেন প্রিয় নায়িকা। দেখতে পারেন নি সেই প্রিয় মুখ। তবে, এযাত্রায় যেনখোলশ ছেড়ে নিজেকে কিছুটা মেলে ধরছেন এ নায়িকা। যে নির্মাতার হাত ধরে চলচ্চিত্রে যাত্রা তার, সেই নির্মাতা গুরুতর অসুস্থ। মৃত্যুপথযাত্রী এ নির্মাতার চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইতে ছুটলেন নায়িকা। সঙ্গে স্বামী ওয়াহিদ সাদেক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও চিত্রনায়িকা মৌসুমী।
মুখ হিজাবে আবৃত, চোখে কাঁচের ভারি চশমা ও গায়ে বোরখা জড়িয়ে এ যেন চিরচেনা নায়িকার বদলে যাওয়া রূপ। তবে, এ রূপেই ধরা দিচ্ছেন তিনি। এবার তাকে দেখা গেলো দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়ক আলমগীর ও রুনা লায়লার বাসায়। স্বামী ওয়াহেদ সাদেক, সংগীতশিল্পী নাশিদ কামাল ও আঁখি আলমগীরসহ এক প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন তারা।
এমন কথা জানালেন আলমগীর। বললেন,“হ্যাঁ, এসেছিলো শাবানা। এমনিই এসেছিলো। খুব আড্ডা হলো।” শাবানার অভিনয় জীবনের প্রায় তিনশটি চলচ্চিত্রের মধ্যে ১৩০টি চলচ্চিত্রেরই নায়ক ছিলেন আলমগীর। শুধু আলমগীরই নয়, রুনা লায়লার প্লে ব্যাকে অসংখ্য সিনেমার গানে ঠোঁট মিলিয়েছেন শাবানা। তাই, গত দুদিন আগের সন্ধ্যায় রুনা-আলমগীরের মোহাম্মদপুরের বাসায় সোনালি অতীতও এসে হানা দিয়েছিলো সে কথা বলাই বাহুল্য। cd
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আলমগীরের ঘরে শাবানা
Rating: 5
Reviewed By: Unknown