• Latest News

    ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক


    ডেস্ক রিপোর্ট:
    বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।
    শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় সলিয়াবাকপুর ইউনিয়নে শাখারিয়া গ্রামের আলী হোসেন মোল্লার মুদি দোকানের পাশ থেকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানার কনস্টেবল মেহেদী হাসানকে আটক করে।
    এ সময় ১০ পিস ইয়াবাসহ উপজেলার চাখার এলাকার আবু সাইয়েদ নামে আরও একজনকে আটক করা হয়।
    পুলিশ জানায়, মাধবপাশার মুশুরিয়া গ্রামের মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার কনস্টেবল কাম কম্পিউটার অপারেটর।
    আটকের বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ পুলিশি অভিযানে তাদের আটক করা হয়। কনস্টেবল মেহেদী হাসান চাকরির আড়ালে দীর্ঘদিন এ ধরনের অপরাধ করে আসছিলো।
    এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান