• Latest News

    কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪


    সদর প্রতিনিধি:
    কক্সবাজার সদরে ৩০ হাজার ইয়াবা, ২টি অটো রিক্সা ও নগদ ৩৫ হাজার টাকা সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার সদর উপজেলার চান্দের পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
    আটকরা হলো টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মোঃ ইউনুছ (২২), একই উপজেলার লেঙ্গুরবিল এলাকার ফজলুল করিমের ছেলে সরওয়ার জাহান জুয়েল (৩৫), টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার সুলতান আহমদের ছেলে অলি উল্লাহ (২২) ও আমিন উল্লাহ (৩৫)। কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, ডাকাত সন্দেহে চারজন লোককে আটক করেছে জনতা এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তাদের আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুটি অটোরিক্সার ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা ও ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এব্যাপারে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। cd
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান