নিজস্ব প্রতিনিধি:
চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়িসহ একটি পিকআপ ও ২ পাচারকারী আটক করেন। আটককৃতরা হচ্ছে সাতক্ষীরা জেলার করলোয়া উপজেলার কুলসী এলাকার ইমান আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (৪৫) ও একই জেলার বজ্রবাদশা এলাকার বদিউজ্জামানের পুত্র শাহিদুর রহমান। তবে আটককৃতরা জানান, জব্দকরা ইয়াবার সংখ্যা ১ লক্ষ।মালুমঘাট হাঁইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি রুহুল আমীন জানান, গুপন সংবাদ পেয়ে তার সংগীয় পুলিশ পোর্স নিয়ে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে মেধাকচ্ছপিয়া ঢালায় ২৭ জুলাই ভোর থেকে উৎপেতে থাকে। সকাল ৯টা ১৫মিনিটের সময় ঢাকা মেট্রো-ড-১১-০২৭৩ নং একটি পিকআপ দক্ষিণ দিক থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিল। গাড়িটি মেধাকচ্ছপিয়া ঢালায় পৌছা মাত্রই তিনি বেড়িকেট দিয়ে গাড়িটি থামাতে বাধ্য করে। এ সময় গাড়ির পাটাতনের নিচে কৃত্রিম বক্স থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৩০ হাজার পিচ ইয়াবা উদ্বার করতে সক্ষম হন। এসময় ড্রাইভার মোস্তাফিজ ও হেলপার শাহিদুর রহমানকে আটক করেন হাইওয়ে পুলিশ। আটক ব্যক্তিদ্বয় ও গাড়ির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এদিকে আটক কৃত ড্রাইভার জানান জব্দকৃত ইয়াবার সংখ্যা ১ লক্ষ।উদ্ধার অভিযান চলাকালীন সময়ে ভিডিও ফুটেজ রয়েছে বলে জানা গেলেও প্রশ্ন রয়ে যায় কে করল ভিডিওটি পাবলিক নাকি পুলিশ সদস্য! স্থানীয় জনসাধারণ জানান, ইয়াবার সংখ্যা অন্তত পক্ষে লাখের উপরে হলেও মাত্র ৩০হাজার স্বীকার করায় ডুলাহাজারায় চলছে এস আই রুহুল আমিনের বিরুদ্বে সমালোচনার ঝড়। আটককৃতদের সন্ধা সাড়ে পাঁচটার দিকে থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে বলে সত্যতা স্বীকার করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি রুহুল আমীন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার ৩০ হাজার নাকি ১ লক্ষ!
Rating: 5
Reviewed By: Unknown