মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
বাংলাদেশ যুবলীগ চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন। কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।
সোমবার (২৭ জুলাই) রাত ৮টায় ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে এ জন্মদিন উদযাপন করে। পরে ওয়ার্ড যুবলীগের সভাপতি ফোরকান উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিংভংস্থ দলীয় কার্যালয়ের সভায় এসময় বক্তব্য সহকারে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি আব্দুর রহমান, রিংভং (১নং ওয়ার্ড) আওয়ামীলীগের সভাপতি আহমদ আলী মাজু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ এহেছানুল হক ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দলিল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সি.সহ সভাপতি আব্দুল বারেক টিপু ও সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পি, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি ইরফান উদ্দিন জিয়া। এছাড়াও অর্ধশতাধিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সজীব ওয়াজেদ জয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার বঙ্গবন্ধুর দৌহিত্র জয়ের বয়স ৪৭ বছর পূর্ণতা লাভ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে অবরুদ্ধ ঢাকায় ১৯৭১ সালের ২৭ জুলাই পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার দম্পত্তির প্রথম সন্তান জয়ের জন্ম হয়। দেশ বিজয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাতি বর্তমান প্রধানমন্ত্রীর পুত্রের নাম রেখেছিলেন 'জয়' অর্থাৎ সজিব ওয়াজেদ জয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ার ডুলাহাজারায় প্রধানমন্ত্রীর পুত্র জয়ের জন্মদিন পালিত
Rating: 5
Reviewed By: Unknown