• Latest News

    লামার ফাইতংয়ে শত্রুতার জেরে পানের বরজ গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা


    মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:
    পূর্ব শত্রুতার জের ধরে বান্দরবানের লামা উপজেলার ফাইতং আমতলী পাড়ার প্রায় এককানি জমির পানের বরজ রাতের আঁধারে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা একই মালিকের পার্শ্ববর্তী মৎস্য প্রকল্পের কেয়ারটেকারদের ওপর আক্রমণের চেষ্টা চালায়।
    এ সময় সন্ত্রাসীদের অস্ত্রের মুখে কেয়ারটেকাররা ঘটনাস্থল থেকে সটকে যেতে বাধ্য হয়। এ সুযোগে সন্ত্রাসীরা পানের বরজের ব্যাপক ক্ষতিসাধনসহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি করে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সন্ত্রাসীরা এই তান্ডব চালায়। এ ঘটনায় পানের বরজ মালিক বাদী হয়ে লামা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানায়।
    মরহুম মাষ্টার মোহাম্মদ আবদুল হাই এর পুত্র ও পানের বরজ মালিক মো. আবু ইউসুফ অভিযোগ করেন, তার পৈত্রিক সূত্রে বান্দরবানের লামা উপজেলার ৩০৬ নং ফাইতং মৌজার আর/২৩৫২ হোল্ডিংয়ের এবং দাদা আলহাজ ইসহাক মিয়াজির মালিকানাধীন মাঠ জরিপের রেকর্ডিয় বসতভিটা ৯৮১ ও ৯৮২ দাগের ৫২ শতকসহ সর্বমোট ২ একর ৫২ শতক জায়গা প্রায় শতবছর ধরে ভোগ-দখলসহ বনজ, ফলজ গাছ, পানের বরজসহ ভোগ-দখলে রয়েছেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার এলাকার মৃত বদিউর রহমানের ছেলে জিয়াবুল হকের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী গত ১৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে তান্ডব চালায়।
    লোকজন বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণে হত্যার চেষ্টা চালায়। এ সময় অবস্থা বেগতিক দেখে মৎস্য প্রকল্পের কর্মচারীরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। এ সুযোগে সন্ত্রাসীরা সেখানে ত্রাসের রাজত্ব কায়েমসহ পানের বরজে ব্যাপক তান্ডব চালিয়ে অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি করে।
    পানের বরজ মালিক আবু ইউসুফ আরো জানান, জায়গা দখলে নেওয়ার উদ্দেশ্যে রাতের আঁধারে পানের বরজে এই সন্ত্রাসী তান্ডব চালানোর ঘটনার বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহমদ কোম্পানীকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে লামা থানায় মামলা করার নির্দেশ দেন তিনি। সেই মোতাবেক থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে ইউসুফ জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামার ফাইতংয়ে শত্রুতার জেরে পানের বরজ গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান