নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে উপকূলের স্বার্থ রক্ষা মানে জাতীয় স্বার্থ রক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৬ জুন শুক্রবার বিকেল ৫ টায় কক্সবাজার শহরের অভিজাত হোটেল নবান্ন রেস্তেঁরা হল রুমে অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি স. ম ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ. এম হোবাইব সজীবের পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বকসী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ( ভারপ্রাপ্ত সম্পাদক) সাইফুর রহিম শাহীন, দৈনিক আপন কন্ঠের ( ভারপ্রাপ্ত সম্পাদক) আলহাজ্ব রুহুল আমিন সিকদার, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সম্পাদক সাঈদ আলমগীর, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি গোলাম আজম খান।
সাংবাদিক মধ্যে উপস্থিত ছিলেন বেদার উদ্দিন, রফিকুল ইসলাম সোহেল, হাফেজ জিসান,
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম, সহ সাধারণ সম্পাদক দৈনিক পূর্ব দেশের পেকুয়া প্রতিনিধি এ. এম দিদারুল করিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ বিদেশের স্টাপ রিপোর্টার আব্দুল আলিম নোবেল, সহ- সাগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের মহেশখালী প্রতিনিধি সরওয়ার কামাল, প্রচার সম্পাদক দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার উপকূলীয় প্রতিনিধি আবুবক্কর ছিদ্দিক, সদস্য মারজান আহমদ চৌধুরী উখিয়া, নজরুল ইসলাম কুতুব দিয়া, রকিয়ত উল্লাহ ছোটন মহেশখালী। এছাড়া আরোও উপস্থিত ছিলেন এডভোকেট ইমাম হোছাইন চৌধুরী, ছাত্রনেতা রিয়াদ মোঃ আরাফাত হোছাইন ও সালাহ উদ্দিন। বিভিন্ন দলের নেতা কর্মী ও বিভিন্ন পেশা জীবির লোকজন উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরাম ইতিমধ্যে জনপ্রিয় সংগঠন হিসাবে জেলায় পরিচিত লাভ করেছে। তারা আরোও বলেন উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই উপকূল রক্ষায় উপকূলীয় সাংবাদিক ফোরামের সকল সদস্যদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। এবং সকল ষড়যন্ত্র সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে মেধা দিয়ে মোকাবেলা করতে হবে, কারন মেধা শক্তি দিয়ে সবকিছু মোকাবেলা করা সম্ভাব বলে উপরোক্ত কথা বলে রমজানে তাৎপর্য আলোচনা করেন বক্তরা। দেশ বাসীর জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক গোলাম আজম খান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন
Rating: 5
Reviewed By: Unknown