• Latest News

    "এ" ক্যাটাগরির খেলোয়ারদের চুড়ান্ত দল তালিকা দেখে নিন

     

    বিপিএলের চতুর্থ আসরে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা । এই ক্যাটাগরিতে ১১ ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক। যাদের ৬ জনকে পুরনো দলগুলো রেখে দিয়েছে আগেই। শুভাগত হোমকে নিয়েছে খুলনা টাইটানস। তিনি আগে খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। ইমরুল ও লিটনকে রেখে দিয়েছে কুমিল্লা । এনামুল হক বিজয় ও তাসকিনকে রেখে দিয়েছে চিটাগং ভাইকিংস। নাসির হোসনকে রেখে দিয়েছে ঢাকা ডায়নামাইটস, আল আমিন হোসেন বরিশাল এবং মিঠুনকে রংপুর রাইডার্স রেখে দিয়েছে।
    অন্যদিকে মমিনুলকে নিয়েছে রাজশাহী কিংস, রুবেলকে নিয়েছে রংপুর এবং রাজ্জাককে নিয়েছে চিটাগং ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: "এ" ক্যাটাগরির খেলোয়ারদের চুড়ান্ত দল তালিকা দেখে নিন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান