• Latest News

    ভোট শেষ, গণনা শুরুর অপেক্ষা

    দেশ বার্তা:
    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রায় সব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এক ঘণ্টা বিরতির পর বিকাল ৫টায় নারায়ণগঞ্জ ক্লাবে শুরু হবে ভোট গণনা। অপেক্ষা শুরু হবে ফলাফল জানার।

    নারায়ণগঞ্জ ক্লাবে অবস্থিত নির্বাচন কর্মকর্তার অফিসকে ঘিরে ব্যাপক লোকসমাগম শুরু হয় দুপুরের পর থেকেই। নারায়ণগঞ্জ ক্লাবের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে বিকাল ৩টার পরপরই। 

    এদিকে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শহরের ব্যস্ততা বেড়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য যেসব প্রধান সড়কগুলো ফাঁকা ছিল সেসব সড়কে লোকজনের আনাগোনা বেড়েছে।  বিশেষ করে শহরে ইতোমধ্যে বিপুল সংখ্যক রিকশা নেমে গেছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভোট শেষ, গণনা শুরুর অপেক্ষা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান