কক্সবার্তা ডেস্ক:
ইয়াবাসহ গ্রেফতার হওয়া কোস্টগার্ড সদস্যের সহযোগী আক্তার হোসেনকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া এই আদেশ দিয়েছেন।
আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো.শাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বন্দর থানার গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে থেকে নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হন কোস্টগার্ড পূর্ব জোনে নাবিক হিসেবে কর্মরত মো.লাট মিয়া ওরফে ইমন (২৮)। এর দুই ঘণ্টা পর একই স্থানে ইয়াবা বিক্রির টাকার ভাগ নিতে এসে ধরা পড়েন বাহক আক্তার হোসেন (২৮)।
এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আক্তারকে বন্দর থানায় হস্তান্তর করা হয়। আর কোস্টগার্ড সদস্যকে নিয়ম অনুযায়ী বাহিনীতে হস্তান্তর করা হয়েছে।
nb//ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইয়াবাসহ গ্রেফতার কোস্টগার্ড সদস্যের সহযোগী রিমান্ডে
Rating: 5
Reviewed By: Unknown