• Latest News

    ছেলের অস্ত্রের আঘাতে বাবা খুন!


    কক্সবার্তা ডেস্ক:
    বগুড়া পৌর এলাকার বারপুর দক্ষিণপাড়ায় ছেলে তোতা মিয়ার অস্ত্রের আঘাতে বাবা নান্নু মিয়া (৬০) নিহত হয়েছেন।
    বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
    রাত ১২টার দিকে সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে জানান, রাতের খাবার খাওয়া নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ছেলের অস্ত্রের আঘাতে বাবা খুন! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান