• Latest News

    খুটাখালীর হাজী জালাল আহমদের ইন্তেকাল

    সেলিম উদ্দিন, ঈদগাঁও:
    চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের প্রবিন মুরব্বী বহলতলী কমিটির সাবেক পরিচালক, সাবেক মেম্বার মোহাম্মদ হাসেম ও মাষ্টার আব্দুল আজিজের পিতা হাজী জালাল আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…… রাজেউন। বুধবার বিকাল ৫ টার সময় কক্সবাজার সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের দক্ষিণ মেদাকচ্ছপিয়ার মরহুম ভেক্কা আলীর প্রথম পুত্র। মৃতুকালে তিনি ৬ পুত্র ৫ কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বুধবার সকাল ১০ টায় কুতুবদিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযা শেষে তাকে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা আবুল হোসেন।
    তার মৃত্যুতে গভির শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, বহলতলী পরিচালনা কমিটি ও দক্ষিণ বহলতলী সাইক্লোন সেল্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি। নেতৃবৃন্দরা মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীর হাজী জালাল আহমদের ইন্তেকাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান