চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং বিটের আওতাধীন ঘূর্ণিঝড় মোরার তান্ডবে ক্ষতিগ্রস্ত সেগুন কাঠের ৩৮০পিছ কাঠের মধ্যে নামে মাত্র ৩৫ পিছ কাঠ দেখানো হয়। ঘুর্নিঝড়ের পর ওই রেঞ্জের মালুমঘাট থেকে হাঁসের দীঘি পর্যন্ত বন পর্যবেক্ষন করে দেখা যায়, চকরিয়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে সবচেয়ে ক্ষতি হয়েছে সংরক্ষিত বনের মাাদার ট্রী সেগুন ও গর্জন গাছের। ওই এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের মধ্য ৩৮০টিই সেগুনের মাদার ট্রী বাকী অর্ধশত হবে গর্জন সহ সামাজিক বনায়নের গাছ। সরেজমিনে জানাযায় সংশ্লিষ্টরা তিন শত’র অধিক সেগুন গাছ বিক্রী করে আবার কিছু কিছু দানবীর লুটেরা খয়রাত দিচ্ছে। যা দেখে বুঝতে বাকি থাকে না এ যেন লুটের মাল। এতে সবচেয়ে লাভবান হয়েছে ফাসিয়াখালীর রেঞ্জার-বিট কর্মকর্তা ও হেডম্যান- ভিলেজার। গত৩/৪দিন হতে সন্ধ্যার পর পর ঝড়ে পড়া গাছের গোড়ায় গোড়া বসে ঝড়ের তাণ্ডবে পড়ে যাওয়া ৩৮০টি সেগুন গাছ বিক্রীর হাঁট। রাতভর চলে ভ্যান জীপ গাড়ীতে উজানে- সুজানে চলে পরিবহন। রাতভর চলে বনের বিপদকে পুঁজি করে রক্ষকদের ধনী হওয়ার উৎসব। বন ঘুরে দেখার পর কয়টি গাছ পড়েছে জানতে চাইলে সংশ্লিষ্ট বনবিট কর্মকর্তা জাকের হোসেন বলেন, ৩৫টি গাছ উপড়ে পড়েছে মাত্র। সরকারের কি আসল গেল তা জানার দরকার নেই। সহজে অনুমেয় তারা রক্ষকের ভুমিকায় বনদস্যু। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে রাতের আঁধারে মহামূল্যবান কাঠ বিক্রি
Rating: 5
Reviewed By: Unknown