চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলা, পৌরসভা জাতীয় পাটি ও মহিলা পাটি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকালে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি গিয়াস উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ইফতার মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোহর আলম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ, জেলা জাতীয় পাটির সহ-সভাপতি আনোয়ারুল এহেছান চৌধুরী বুলু মিয়া, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছরওয়ার আলম, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক ও জেলা মহিলা পাটির সাধারণ সম্পাদিকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, অতিথি ছিলেন চকরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মনজুর।
চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, জাপা নেতা জাফর আহমদ বলী, পৌরসভা জাতীয় পাটির সভাপতি জসিম উদ্দিন কমিশনার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.রেজাউল করিম, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি সাংবাদিক দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক বিডিআর জাহাংগীর আলম, জাপা নেতা সাজ্জাদুল ইসলাম, চকরিয়া পৌরসভা মহিলা পাটির নেত্রী সজরুন নাহার। বক্তব্য রাখেন ডুলাহাজারা জাপা সম্পাদক মুবিনুল ইসলাম, হারবাং ইউনিয়ন সম্পাদক নজির আহমদ, বরইতলী সভাপতি মোজাফ্ফর আহমদ, কাকারা সম্পাদক রাকিব উদ্দিন, বুমবিলছড়ি সভাপতি নাজেম উদ্দিন, সাধারণ সম্পাদক জাফর আলম, চিরিঙ্গা ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক দিদারুল আলম, কৈয়ারবিল সভাপতি নাছির উদ্দিন, সহ-সভাপতি নাছির উদ্দিন, ফাসিয়াখালী সভাপতি বদরুদোজ্জা চৌধুরী, সুরাজপুর-মানিকপুর সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, খুটাখালী সভাপতি আবদুর রহমান, বিএমচর ইউনিয়ন সভাপতি বদিউল আলম, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি রশিদুল হক বাবু, ২নং ওয়ার্ড সভাপতি হামিদুল হক, ৩নং ওয়ার্ড সভাপতি শফি ফকির, ৪নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ৫নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিম, ৭নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, ৮নং ওয়ার্ড সভাপতি মনছুর আলম, ৯নং ওয়ার্ড সভাপতি রাশেদুল কবির প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হাজি ইলিয়াছ এমপি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কিন্তু সব সরকারের আমলের চেয়ে জনগনের কল্যাণে উন্নয়ন খাতে জাতীয় পাটি সরকার অগ্রনী ভুমিকা পালন করেছে। চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হয়েছে। তাই বলবো উন্নয়নে ভরপুর একটি সম্পৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের কোন বিকল্প নেই।
বিশেষ অতিথি কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন এবং পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ বলেন, জাতীয় পাটি ইফতার আয়োজনে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমন্ত্রন জানিয়ে যেই অনুষ্ঠানের সুচনা করেছেন আশাকরি চকরিয়া-পেকুয়ার রাজনীতিতে এখন থেকে এই ধারা অব্যাহত থাকবে। এতে সকল দলের ও মতের মানুষের সাথে সেতুবন্ধন আরো সুদৃঢ হবে। এই ভাবে সকলের সমন্বিত প্রচেষ্ঠার মাধ্যমে চকরিয়া-পেকুয়াকে এগিয়ে নিতে হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় জাতীয় পাটির ইফতার ও আলোচনায় হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি
Rating: 5
Reviewed By: Unknown