মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
কক্সবার্তা ডট কম।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিষয় নিয়ে অনার্স-মাষ্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট আর্জন করেন মোঃ সাইফুল ইসলাম। সে ২০১১-২০১৪ শিক্ষাবর্ষে অনার্স ও ২০১৫ ইংরেজীতে মাষ্টার্সের ফলাফলে এ সফলতা আর্জন করেন।
মধ্যবিত্ত পরিবারের সন্তান সাইফুল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ নতুন পাড়া গ্রামের নুরুল আলমের পুত্র। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং ভাইদের মধ্যে সবার বড়।সাইফুল ইসলাম ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি ও ডুলাহাজারা কলেজ (বর্তমান ডুলাহাজারা ডিগ্রী কলেজ) থেকে ২০০৯ সালে বিজ্ঞান বিভাগ এইসএসসিতে কৃতিত্বের সাথে পাশ করেন।
তিনি বলেন একৃতিত্বের পেছনে সর্বপ্রথম আল্লাহর রহমত, পিতা-মাতা ও শিক্ষকের দোআ রয়েছে। এলাকাবাসীর আন্তরিকতা ও শ্রদ্ধেয় শিক্ষকদের দিকনির্দেশনাই তার অগ্রযাত্রার পথপ্রদর্শক বলে জানান সাইফুল।
ভবিষ্যতে তিনি উন্নত দেশ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করে নিজের দেশকে বিজ্ঞানে বিশ্ব দরবারে একটি শক্তিশালী অংশ হিসেবে পরিচিতি দান করতে আগ্রহী।
এতে সকলের কাছ থেকে আন্তরিক দোয়া কামনা করেন সাইফুল ইসলাম।