আন্তর্জাতিক ডেস্ক : আসাম সচিবালয় জনতা ভবনে দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির নারী সংসদ সদস্য- নিজের ফেসবুকে এমনই বিতর্কিত একটি পোস্ট করেন আসাম পুলিশের রিজার্ভ ব্যাটালিয়নের ডিএসপি অঞ্জন বরা। পরে শনিবার ভারতের সিআইডি তাকে গ্রেপ্তার করেছে।
২৫ এপ্রিল অঞ্জন বরা ফেসবুকে লেখেন, ‘আসাম সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে নির্লজ্জ দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির এক বিধায়িকা। প্রতি তিন ঘণ্টার জন্য নিচ্ছেন এক লাখ টাকা। রমরমিয়ে চলছে ওই ব্যবসা। ওই বিধায়িকার পদবি কিন্তু চক্রবর্তী নয়। ‘
বিজেপির দুই নারী এমপির একজন বিজয়া চক্রবর্তীর মেয়ে সুমন হরিপ্রিয়া, অন্যজন অভিনেত্রী আঙুরলতা। এমন পোস্টের পরে রাজ্যজুড়ে নিন্দা শুরু হয়। ফের অঞ্জন বরা ফেসবুকে লেখেন, তিনি সঠিক জেনেই সব বলেছেন।
ডিজিপি মুকেশ সহায় সিআইডিকে অঞ্জন বরার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। এরপর শনিবার অঞ্জন বরাকে গ্রেপ্তার করা হয়। তাকে বরখাস্ত করা হয়েছে। এর আগেও ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছিলেন ডিএসপি অঞ্জন বরা।
দেহব্যবসার মন্তব্যর আগের দিনও বরা লিখেছিলেন, সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা দরকার। তার সব মন্তব্যর শেষেই হিন্দুত্বের স্লোগান থাকে।
(নিরাপদ নিউজ)
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নারী এমপির বিরুদ্ধে দেহব্যবসার অভিযোগ
Rating: 5
Reviewed By: Unknown