আল জাবের, বদরখালী :
চকরিয়া উপজেলাধীন বদরখালী ইউনিয়ন রাজমেস্ত্রী এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক নির্বাচন সর্ম্পন্ন হয়েছে। অত্যন্ত ঝাঁকজমকপুর্ন ও উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে নাছির উদ্দিন সভাপতি পদে, মোহাম্মদ হোছাইন সহ-সভাপতি পদে ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় । ইতিপূর্বে বিনা প্রতিদন্ধীতায় নিবার্চিত হন সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মহি উদ্দিন ,প্রচার সম্পাদক মোহাম্মদ হোছাইন জামবু ,সদস্য পদে মোহাম্মদ নেজাম উদ্দিন ,মিজানুর রহমান ,বাবুল উদ্দিন , জহিরুল ইসলাম,মোহাম্মদ রাশেল,হাছান শরীফ,ও নুরুল আমিন । গতকাল ১ মে রোজ সোমবার বদরখালী বাজারস্থ বদরখালী রাজমেস্ত্রী এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত ত্রি-বার্ষিক নির্বাচন পরচিালনা করেন উক্ত সংগঠনের অন্তবর্তীকালীন ব্যবস্থপনা কমিটির পরিচালক নাজিম উদ্দিন বদরী অধ্যাপক, বদরখালী এম,এস, ফাজিল ডিগ্রী মাদ্রাসার নেতৃত্বে মাষ্টার আনোয়ারুল ইসলাম সিনিয়র শিক্ষক বদরখালী কলোনীজশন উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদ হেলাল উদ্দিন এম ইউপি বদরখালী ইউনিয়ন পরিষদ এর পরিচালনায় সকাল ১০ ঘটিকায় ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে । ভোট গননা শেষে সকলের উপস্থিতিতে বিকাল ৫ ঘটিকার সময় প্রিজাইডিং অফিসার প্রাথমিক ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারে দায়িত্ব পালন করে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন বাবুল ,পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বদরখালী কলোনীজেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন ্ও বদরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাষ্টার নেজাম উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ করেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর ,বদরখালী সমবায় কৃষি ও উপনিবশ সমতিরি সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার, সহ-সভাপতি আলী আজম বাহাদুর ,বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ইকবাল বদরী,বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ সভাপতি বাংলাদেশ আ্ওয়ামীলীগ বদরখালী ইউনিয়ন শাখা, বদরখালী সমবায় কৃষি ্ও উপনিবেশ সমিতির পরিচালক জয়নাল আবেদীন কাতারী, হাজ্বী হামিদ উল্লাহ, হাজ্বী আব্দুল আজিজ, আহমদ উল্লাহ, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুতুব উদ্দিন, হেলাল উদ্দিন এম ইউপি ও শফিউল আলম এম ইউপি। আইনশৃংখলা রক্ষার দায়িত্ব পালন করেন বদরখালী নৌ- পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী ও বদরখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বৃন্দ। সকলের সহযোগিতা ্ও আন্তরিক প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠ ্ও সুন্দর করায় বদরখালী রাজমেস্ত্রী এসোসিয়েশনের ৩য় ত্রি- বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত ব্যাপস্থপনা কমিটির সদস্য বৃন্দ সকলকে অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বদরখালী রাজমেস্ত্রী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত: নাছির সভাপতি, মিজান-সম্পাদক!
Rating: 5
Reviewed By: Unknown