• Latest News

    দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন কারাগারে


    কক্সবার্তা ডেস্ক:
    মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ৪৬ কোটি টাকা দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে নিন্ম আদালত।
    সোমবার বেলা ১২টার দিকে জামিন চেয়ে কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে জামিন নামন্জুর করে বিচারক তাওফীক আজিজ তাঁকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
    দুর্নীতি দমন কমিশন নিয়োজিত কক্সবাজারের পিপি মোহাম্মদ আবদুর রহিম জানান, ২০১৪ সালের ৭ ডিসেম্বর কক্সবাজারের তৎকালিন ভুমি হুকুম দখল কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ৪৬ কোটি টাকা দুর্নীতি মামলা দায়ের করেন।
    পরবর্তীতে মামলার চুড়ান্ত চাজশীটে নাম আসে ৩৬ জনের। এরমধ্যে ডিসি রুহুল আমিনকে ২৬ নাম্বার আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই মামলায় ২০ কোটি টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়।
    এর আগে একই মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ আরো তিন সরকারী কর্মকর্তাকে আটক করেছে দুদক।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন কারাগারে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান