• Latest News

    ১ রানের জয়ে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই





    স্পোর্টস বার্তা::
    আইপিএলের দশম আসরে ফাইনালে পুনেকে হারিয়ে শিরোপা ৩য় বারের মত জিতলো মুম্বাই। ১৩০ রানের টার্গেটে আটকে গেল পুনে। এত সহজ জয়ও হাতছাড়া হয়ে গেল পুনের। ১৩০ রান করতে তাদের খুবই অসহায় মনে হচ্ছিলো।

    শেষ ওভারে যখন ১১ রান দরকার ঠিক তখন মুম্বাই ক্যাপ্টেন বল তুলে দেন মিচেল জনশন। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পুনে। শেষ বলে দরকার ছিল ৪ রান কিন্তু ব্যাটসম্যান দৌড়ে ৩ রান নিতে গিয়ে ৩য় রানে রান আউট হলে ১ রানে ম্যাচ জিতে য়ায় মুম্বাই।

    শেষ পর্যন্ত দশম আইপিএলের সোনালী মুকুট মুম্বাই'র ঘরেই গেল। চ্যাম্পিয়ন মুম্বাইর এটা তৃতীয় শিরোপা। পুনের পক্ষে স্মিথ ৫১ এবং রাহানে ৪৪ রান করেন। তবে হতাশ করেছেন এমএস ধোনি, ১৩ বল খেলে মাত্র ১০ রান করে বিদায় নেন তিনি।এটাই ছিল মুম্বাই'র চ্যাম্পিয়নদের টারনিং পয়েন্ট।

    এর আগে মুকুট জয়ের লড়াইয়ে পুনের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে মুম্বাই।

    ম্যাচটিতে মুম্বাইয়ের হয়ে ওপেনিংয়ে নামেন সিমন্স ও প্যাটেল। শুরুতে পুনের বোলারদের ধাক্কায় দলীয় ৭ ও ৮ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন দু'জন। এরপর ৪১ রানে তৃতীয় এবং ৫৫ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে মুম্বাইয়ের। শেষ পর্যন্ত তারা ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ১ রানের জয়ে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান