• Latest News

    মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারতে প্রধানমন্ত্রী


    কক্সবার্তা ডেস্ক :
    মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করতে মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    সোমবার সকালে রিয়াদ থেকে তিনি মদিনায় পৌঁছেন। এরপর প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালনে মক্কা যাবেন।
    রাজকীয় সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে সকাল ১১টা ২৫ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন।
    সৌদি আরবের ডেপুটি প্রিন্স সউদ খালেদ আল ফয়সাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
    প্রধানমন্ত্রী বিকালে মহানবী (স.) এর রওজা মোবারক জিয়ারত করে পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশে রওনা দেবেন।
    রোববার সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত আরব ইসলামিক অ্যামেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২১ মে রিয়াদে পৌঁছান।
    প্রধানমন্ত্রী শেখ তার চার দিনের সফর শেষে ২৪ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। যুগান্তর

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারতে প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান