মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
চকরিয়া উপজেলার খুটাখালী থেকে একাধিক মামলার জামিনের আসামী আটক করেন থানা পুলিশ। আটকের ৬ঘন্টা পর ফের মুক্ত করে দেওয়া হয় আসামীকে। গত ২এপ্রিল রবিবার রাত ৯টায় খুটাখালী বাজারের নিউ পেরামাউন্ট বেকারীতে আটকের ঘটনাটি ঘটে। আটককৃত ব্যক্তি মোঃ জাহাঙ্গীর আলম (৩০) খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে। পরে জামিনের কাগজ পত্রাদি দেখে বুঝাপরা শেষে একই রাত ৩টার দিকে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। আটকের ব্যাপারে চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন আসামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা সহ তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে তাই তাকে আটক করা হয়। অপরদিকে আসামী পক্ষ থেকে জানাযায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট আওতায় কোন মামলা নেই। তবে ইতিপূর্বে তার বিরুদ্ধে শত্রুতা মূলক যে মামলা রয়েছে তাও জামিনে আছেন বর্ণিত আসামী। চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আদেশক্রমে ২৬জুলাই ২০১৫, ৮ডিসেম্বর ২০১৬ ও ১৪ ডিসেম্বর ২০১৬ইং তারিখে আসামি জাহাঙ্গীরকে ওই মামলার জামিন দেওয়া হয়। জামিনের পরও আসামী আটকের বিষয়টি ভাবিয়ে তুলছে স্থানীয়দের। এদিকে ইতিপূর্বেও খুটাখালীতে বিভিন্ন সময় এরূপ ঘটনা একাধিকবার ঘটলে আটক আতংকে রয়েছে সাধারণ মানুষ। এব্যাপারে চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আজমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার সঠিক বিবরণ পাওয়া যায়নি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় জামিনের আসামী আটকের ৬ঘন্টা পর মুক্তি
Rating: 5
Reviewed By: Unknown