• Latest News

    পেকুয়ায় পলাতক আসামী নূর মোহাম্মদ গ্রেপ্তার


    এম.জুবাইদ, পেকুয়া :
    কক্সবাজারের পেকুয়ায় নানা অপকর্মের হোতা জারুলবুনিয়ার বহুল আলোচিত একাধিক মামলার পলাতক আসামী নূর মোহাম্মদ (৪৬)কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২এপ্রিল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস. আই মোঃ জয়নালের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শিলখালী ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত মিয়া হোছনের পুত্র। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর জারুলবুনিয়া ষ্টেশন ডাকাতি নাটক, কথিত ডাকাতি মামলার বাদী পরিচয়ে থানা পুলিশকে অপব্যবহার হয়রানী, স্থানীয় পল্লী চিকিৎসক মোহাম্মদের বসতঘরে অগ্নিসংযোগে পরিবারসহ হত্যা চেষ্টা, সাপেরগাঁড়া এলাকার হতদরিদ্র ছিদ্দিক ফকিরের সহায় সম্পদ জবর দখলে হামলা রক্তপাত, পেকুয়ার মোবারেকা এভিনিউ সড়কের মূল্যবান ইট উপকরণ চুরি লোপাটে জড়িত ছাড়াও নানা অপকর্মে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্র জানায়। পেকুয়া থানার ও.সি মোঃ জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় পলাতক আসামী নূর মোহাম্মদ গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান