এ.এম হোবাইব সজীব, চকরিয়া :
কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ পাহাড়ে অস্ত্র ও মদ তৈরীর কারখানার সন্ধান পেয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এর নেতৃত্বে মহেশখালী থানার এস আই মনির, এস,আই হারুনুর রশিদ,এএস আই সাগর,এএসআই মিনহাজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নারীসহ ৩জন কে আটক করে। এসময় তাদের আস্তানা থেকে ৭টি দেশে তৈরী বন্দুক ৩০রাউন্ড তাজা কার্তুজ, ৫০পুরিয়া গাঁজা এবং ১হাজার লিটার মাংলা মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতরা হলেন- দেবাঙ্গাপাড়া এলাকার আরিফ উল্লাহর স্ত্রী শাকিলা(২৫),ঢাকা জেলার ৬৫নং ওয়ার্ডের চকবাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এরশাদ উল্লাহ(৩৮), স্থানিয় আব্দু জব্বার এর স্ত্রী নুরুন্নাহার(৩৪)।
এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্থানিয় মোহাম্মদুল হক ও আরিফ উল্লাহ দেবাঙ্গাপাড়াস্থ পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরী ও মদ উৎপাদন করে মহেশখালীসহ দেশের বিভিন্ন এলাকায় বিকিনিকি করে আসছে। সর্বশেষ ৩এপ্রিল বেলা ২টার সময় সন্ত্রাসীদের অস্ত্র ও মদ উৎপাদনের কারখানা গুড়িয়েদেয় মহেশখালী থানার পুলিশ ।
এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ পিপিএম বার প্রিয় চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ক্রাইম এলাকা বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়াস্থ গভীর পাহাড়ে অভিযান পরিচালনা করে নারীসহ ৩জনকে অস্ত্র,গুলি ও মদ সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীর পাহাড়ে অস্ত্র ও মদের কারখানার সন্ধান আটক-৩
Rating: 5
Reviewed By: Unknown