• Latest News

    কক্সবার্তা-এ সংবাদকর্মী আবশ্যক


    কক্সবাজার জেলার অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল কক্সবার্তা ডটকম। প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার আগে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। পাঠকের চাহিদা অনুযায়ী সকল ধরণের সংবাদ সবার আগে প্রকাশে কক্সবার্তা ডটকম সর্বদা সচেষ্ট। নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক, উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।
    আর এ জন্যই কক্সবার্তা ডটকম চলার পথে নবীনদের সারথি করতে জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
    যোগ্যতাঃ
    ১. শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম এইচএসসি পাশ (অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার)
    ২. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।
    ৩. পরিশ্রমী হতে হবে।
    ৪. অনুসন্ধানী মানসিকতা।
    ৫. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।
    ৬. লেখালেখির যোগ্যতা।
    ৭. ভাষাগত দক্ষতা।
    আপনি যদি মনে করেন উপরের সকল যোগ্যতা আপনার আছে। তবে আর দেরি না করে আপনার জীবন বৃত্তান্ত পাঠান-
    coxsbarta@gmail.com -এই মেইলে।
    আগামী ৩০ এপ্রিলের মধ্যে জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।
    যোগাযোগঃ
    কক্সবার্তা ডটকম
    www.coxsbarta.com
    সী-এন্জেল, কলাতলী আদর্শ পাড়া, কক্সবাজার।
    ফোনঃ ০১৮১৯-১০৫৭২১, ০১৮৩৫-৮৩৮৩৮৬, ০১৭৭৮-০৭০৬৪৬
    ইমেইলঃ coxsbarta@gmail.com
    ফেসবুকঃ coxsbarta.com

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবার্তা-এ সংবাদকর্মী আবশ্যক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান