• Latest News

    আল্লামা তাহের শাহ চট্টগ্রামে


    চট্টগ্রাম সংবাদদাতা : আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম ও ঢাকায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুসে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় ওমান এয়ারলাইনস্যোগে হযরত শাহ্ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
    তাঁর সঙ্গে এসেছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্। হুজুর কেবলা আলমগণের সাথে আসেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান।
    হুজুর কেবলায়ে আলম ও শাহাজাদা হুজুরদ্বয়কে চট্টগ্রাম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিসটেন্ট সেক্রেটারি এস.এম. গিয়াস উদ্দিন শাকের, গাউসিযা কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, আনজুমান ট্রাস্ট সদস্য মোহাম্মদ আনোয়ারুল হক, এস.শরফুদ্দিন মুহাম্মদ শওকত আলী খান শাহিন, মুহাম্মদ কমরুদ্দিন প্রমুখ।
    পরে তাদের বিমানবন্দর হতে মোটর শোভাযাত্রা সহকারে চট্টগ্রাম ষোলশহরস’ আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছলে সেখানে ফুলেল শুভেচ্ছাসহ লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক কাজী শামসুর রহমান, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মাওলানা মুহাম্মদ ছগীর ওসমানী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ সোলাইমান আনসারী । মোহাম্মদ নুরুল আমিন, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মোহাম্মদ আবদুল হামিদ, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার প্রমুখ।
    nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আল্লামা তাহের শাহ চট্টগ্রামে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান