• Latest News

    মহেশখালীতে ‘কাজল বাহিনী’র হামলায় নারীর শ্লীলতাহানী, আহত ১০


    সংবাদদাতা :
    মহেশখালীর শাপলাপুরে বসত ভিটা দখলকে কেন্দ্র করে হামলা ও বাড়ী ঘরে ব্যাপক তান্ডব চালিয়েছে সশ^স্ত্র সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের বাধা দিলে ভূক্তভোগী পরিবারের নারী পুরুষের উপর উপর্যোপরি হামলা চালায়। হামলায় নারী-পুরুষসহ ১০ জনকে আহত করেছে সন্ত্রাসীরা। শুধু তাই নয় সন্ত্রাসীরা নারীদের শ্লীলতাহানী করেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। ৮ এপ্রিল দুপুর ১ টার দিকে শাপলাপুর বাজারের দক্ষিণ পাশের্^ এয়ারটেল টাওয়ারের সামনে নুরুল হোছনের বসত বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে জনতার উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতালে ভর্তি করান। পরে আহতদের মধ্যে ৩ নারীর অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা বাড়ী ঘরে লোপাট চালিয়ে নগদ টাকা, মোবাই সেট, স্বর্ণ ও বিভিন্ন আসবাব পত্রসহ ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। ঘটনায় নেতৃত্ব দেন ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী কাজল ডাকাতসহ তার বহিনীর সদস্যরা।
    প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পর্যন্ত সন্ত্রাসীরা নুরুল হোছেনের বসত ভিটা দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় ৮ এপ্রিল দুপুর ১ টার দিকে সন্ত্রাসী কাজলের নেতৃত্বে হামলা চালায়। এ সময় নারী পুরুষসহ ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ডাকাত কাজল এক সময়ের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী। এ ছাড়াও সন্ত্রাসী কাজলের বিরুদ্ধে নানা অপকর্মসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে থানা আদালতে বিভিন্ন মামলা রয়েছে বলে জানান। সন্ত্রাসী কাজল তার নেতৃত্বে এলাকায় গড়ে তোলেছে সন্ত্রাসী বাহিনী। তার বাহিনীর সন্ত্রাসীদের দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজী, ভূমিদস্যুতা, ডাকাতিসহ নানা অপকর্ম চালিয়ে আসছে দীর্ঘদিন পর্যন্ত। কাজল বাহিনীর এ সব অপকর্ম ঢাকতে বিভিন্ন দপ্তরে তার সুন্দরী স্ত্রীকে ব্যবহার করে আসছে। তার সুন্দরী স্ত্রী জনপ্রতিনিধি বলেও জানা যায়। তার স্ত্রীর সাথে সরকারী বেসরকারী রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সাথে রয়েছে সখ্যতা। এসব প্রভাবশালী মহলদের ব্যবহার করে বীর দর্পে চালিয়ে যাচ্ছে কাজল বাহিনীর নানা অপকর্ম। তার এসব অপকর্মে অতিষ্ট সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
    এ ব্যাপারে আব্দুল কাদের কাজলের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ দিকে তার স্ত্রী মনোয়ারা বেগম মিনুর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে অস্বীকার করে উল্টো অভিযোগ করেন।
    আহত পরিবারের ছেলে মোহাম্মদ হোছাইন জানান, কাজল একজন এলাকার নাম করা সন্ত্রাসী। তার নেতৃত্বে বাহিনী রয়েছে। জবর দখলের উদ্দোশ্য আমার বসত বাড়িতে হামলা চালিয়েছে কাজল বাহিনী। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
    এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান, ঘটানার বিষয়ে আমি অবগত নয়। তবে এখন অবগত হয়েছি। অভিযোগ পেলে যাচাই বাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে ‘কাজল বাহিনী’র হামলায় নারীর শ্লীলতাহানী, আহত ১০ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান