• Latest News

    উখিয়ায় এইচএসসিতে ভুঁয়া পরীক্ষার্থী আটক


    সংবাদদাতা :
    উখিয়ায় এইচএসসি পরীক্ষায় অন্যের পক্ষে পরীক্ষা দিতে এসে হাতেনাতে আটক হয়েছে এক ভুঁয়া পরীক্ষার্থী। শনিবার ৮ এপ্রিল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি সমমানের ৪র্থ দিনের ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন সময় প্রবেশ পত্র ও রেজি: কার্ডের সাথে ছবির মিল পায়নি বলে জানিয়েছে উখিয়া কেন্দ্র-৩ দায়িত্বশীল সুত্র।অন্যের পরীক্ষা প্রক্সি দেওয়ার অপরাধে জুবায়ের (২৩) নামে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাঈন উদ্দিন।ভুঁয়া পরীক্ষার্থী জুবায়ের কক্সবাজারের কুতুবদিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিষয়ে পড়ুয়া বলে জানায়। উখিয়া কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম রোল- ৩২৪১৬৬, রেজি: ১১১৮৭৫২৭৪৪ এর পরিবর্তে পরীক্ষা দিতে আসে বলে সে জানায়।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় এইচএসসিতে ভুঁয়া পরীক্ষার্থী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান