সংবাদদাতা :
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু শর্মার বিরুদ্ধে কক্সবাজার সদর হাসপাতালের এক সেবিকাকে মারধর ও ছিনতাই এবং অসদাচারণ এর অভিযোগ পাওয়া গেছে।
গত ৭ এপ্রিল শুক্রবার দুপুর ২ টার দিকে ঘোনারপাড়া ঈস্কন মন্দিরের সামনে এঘটনা ঘটে। সেবিকা কক্সবাজার সদর মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে এবং সেবিকা জানান, গত ৭ এপ্রিল কক্সবাজার সদর হাসপাতালের সেবিকা লাকী শর্মার বোন পূজা র্শমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু শর্মা।
এসময় লাকী শর্মা বাধা দিলে শিক্ষকসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী সেবিকার ঘরে ঢুকে অশ্লীল ভাষায় গালি দেয় ও বেধম মারধর করে এবং তাঁর গলায় থাকা ২২ হাজার টাকা দামের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান, শিক্ষক মিন্টু শর্মার শ্যালক প্লাবন শর্মা তাঁর চাচাতো বোন পূজা শর্মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে র্ধষন করে পালিয়ে যায়। এ ব্যাপারে সেবিকা প্রতিবাদ করে। এরই জের ধরে সেবিকাকে এমন নির্যাতন চালায় বলে দাবী করেণ তিনি।
পরে সেবিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সেবিকাকে প্রানে মেরে পেলার হুমকি দিয়ে শিক্ষক চলে যায়। তিনি কক্সবাজার সদর মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে নার্সকে মারধর করায় থানায় অভিযোগ
Rating: 5
Reviewed By: Unknown