বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান শাহ আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি—-রাজেউন)। রোববার দুপুর ১২টার দিকে উখিয়ার জালিয়াপালংস্থ সোনারপাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পরিবারের লোকজনের বরাত দিয়ে স্থানীয় লোকজন জানিয়েছেন, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শাহ আলম মৃত্যু বরণ করেন। আগামীকাল সকাল ১০টায় সোনার পাড়ায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম আর নেই
Rating: 5
Reviewed By: Unknown