লামা প্রতিনিধি :
লামায় বৈশাখী মেলা থেকে ফেরার সময় টাকা চাইলে না দেওয়ায় বখাটের ছুরিকাঘাতে ইমাম হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টায় লামা পৌরসভার সাবেক বিলছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবক ইমাম হোসেন লামা হাসপাতাল পাড়ার মৃত মনু মিয়া ছেলে।
জানা গেছে, লামার ঐতিহ্যবাহি সাবেক বিলছড়ি সাংগ্রাই মেলা দেখে বাড়ি ফেরার সময় টমটমে বসলে বখাটে কিশোর জহিরুল ইসলাম জয় প্রকাশ হেনজু (১৭) গতিরোধ করে টাকা দাবি করে। টাকা না দিলে ইমাম হোসেনের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসলে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে রেফার করে। বখাটে কিশোর জহিরুল ইসলাম জয় লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের মোঃ সেলিম এর ছেলে। স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও কেউ অভিযোগ করেনি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামায় বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক ইমাম হোসেন
Rating: 5
Reviewed By: Unknown