• Latest News

    চকরিয়ায় জঙ্গিবাদ বিরোধী সমাবেশে রেজাউল করিম


    চকরিয়া প্রতিনিধি :
    কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি, কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম বলেছেন; ব্যক্তি বিশেষ নয়, আদর্শিক নেতাকর্মীদের ঐক্যই জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করতে পারবে। যারা এই জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে লালন করছে, প্রশ্রয় দি”েছ তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। সন্ত্রাসীদের কোন ভাবে আশ্রয় প্রশ্রয় আমাদের দলেও দেব না। সরকার ইতোমধ্যে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে সমর্থ হয়েছে। জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশের মানুষও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি ১৬ এপ্রিল বিকালে চকরিয়া উপজেলার উত্তর লক্ষ্যারচর জিদ্দা বাজার এলাকায় জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    রেজাউল করিম বলেন, শুধু একটি দল, কিছু ব্যক্তি ও একটি গোষ্ঠী তাদের মদদ দি”েছ। জঙ্গীবাদের মতাদর্শ যাতে এ দেশের মানুষের মননে আর কোনভাবে ¯’ান না পায় সেজন্যে জঙ্গীবাদের বিরুদ্ধে মতাদর্শিক সংগ্রাম জোরদার করে এ দেশ থেকে এই বৈশ্বিক সমস্যাকে সমূলে উৎখাত করতে হবে। জঙ্গীবাদ ও সন্ত্রাস সমূলে উৎখাত করে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের দেশ এগিয়ে যাবে। তাহলেই জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মধ্যম আয়ের দেশ ও উন্নতদেশে আমরা উন্নীত হতে পারবো।
    জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি লক্ষ্যারচর ইউনিয়নের উদ্যোগে কবির হোসেনের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল লোটাসের সঞ্চালনায় অনুষ্টিত এ সমাবেশে মূখ্য প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সচিব খালেদ মাহমুদ মিথুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, সদস্য মিজানুর রহমান, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী, আবু মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহসভাপতি ওয়ালিদ মিলটন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের রেজাউল করিম সেলিম, খ.ম আওরঙ্গজেব বুলেট, নুরুল আবছার সওদাগর, আবছার উদ্দিন মাহমুদ, পৌরসভা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন আমু, উপজেলা সে”ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সেলিম সিকদার লিটন, ইমতিয়াজ আহমদ ইমন, যুবলীগের সাইকুল ইসলাম সাইকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আজাহার উদ্দিনসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় জঙ্গিবাদ বিরোধী সমাবেশে রেজাউল করিম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান