• Latest News

    ডুলাহাজারায় জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    চকরিয়া উপজেলার অন্তর্গত জাতীয় শ্রমিক লীগ ডুলাহাজারা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ডুলাহাজারা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শাহাব উদ্দিনের সভাপতিত্বে গত ১৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়।ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সিনিয়র আহ্বায়ক বদি আলম বদির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন জামাল।বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বশির আলম, চকরিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক ফখরুল ওমর ফখরু ও ফজলুর রহমান মন্নান, ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, চকরিয়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পুতু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন আলম কবির, চকরিয়া উপজেলা মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও ডুলাহাজারা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোঃ ছৈয়দনুর হীরু।বর্ধিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। দেশের উন্নয়ন-সমৃদ্ধিতে আমাদের কদর এখন বিশ্ব জুড়ে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস বিবরণী তুলে ধরে ওইদিন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের তাগিদ দেন তিনি।অন্যান্য বক্তারা বলেন, মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান আন্দোলন-সংগ্রামে জাতীয় শ্রমিক লীগ রাজপথে ভুমিকা রাখছে। এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এছাড়া দেশে চলমান পরিস্থিতি জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার আহ্বান জানান বক্তারা। সভায় জাতীয় শ্রমিক লীগ নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মোঃ সেলিম, মোঃ নেজাম উদ্দিন, ছৈয়দ আলম, ফায়সাল উদ্দিন, আবু হানিফ, নেজাম উদ্দিন (২), ফরিদুল আলম, মোঃ মোস্তফা সহ অসংখ্য নেতা কর্মীরা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান