সেলিম উদ্দিন, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মোটর সাইকেল-ইজিবাইক সংঘর্ষে কমবেশি ৬ জন আহত হয়েছে। শনিবার বিকাল ৪ টার সময় ঈদগাঁও চৌফলদন্ডি সড়কের বঙ্গিম বাজারে ঘটে এ দূর্ঘটনা। এতে আহতরা হলেন সদরের পোকখালী ইউনিয়নের গোমাতলীর গাইট্টাখালী গ্রামের এম আবদুল্লাহ খানের পুত্র ওবাইদুল্লাহ খান হিরু (২৮), মৃত হাজী লাল মিয়া সিকদারের পুত্র মো: ছাদেক উল্লাহ (২২), মৃত বাচা মিয়ার পুত্র মো: হাসান (৩০)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। অপর ৩ জন ইজিবাইকের যাত্রী। তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে হিরুর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঐদিন বিকেলে মোটর সাইকেল আরোহীরা ঈদগাঁও থেকে কক্সবাজারে ফিরছিলেন। পথিমধ্যে বঙ্গিম বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইজিবাইক তাদেরকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা গুরুত্বর আহত হয়।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে মোটর সাইকেল ইজিবাইক সংঘর্ষে আহত ৬
Rating: 5
Reviewed By: Unknown