• Latest News

    মরা গরুর মাংস খেয়ে ৩০ জন হাসপাতালে


    ডেস্ক রিপোর্ট :
    কুড়িগ্রামে রৌমারী উপজেলায় মৃত গরুর মাংস খেয়ে শতাধিক লোক অসুস্থ হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এ ব্যাপারে শনিবার মামুনুর রশিদ নামে এক লোক বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন।
    জানা গেছে, জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া গরুর মাংস খেয়ে ৩০ ব্যক্তি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আরো শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়ভাবে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
    এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার পহেলা বৈশাখ রৌমারী উপজেলার বাইটকামারী গ্রামের মহিলালের স্ত্রী সুমতি রানীর পালিত একটি ষাঁড় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সেই মৃত গরু ৫ হাজার টাকায় কিনে নেন পাশের বাড়ির হবি মিয়া। পরে সেই গরু স্থানীয় কসাই নবীন ও আবু বক্করের কাছে বিক্রি করে দেয়া হয়। জানা যায়, কসাইদ্বয় তাৎক্ষণিকভাবে ওই বাড়িতেই গরুর চামড়া ছিলে মাংস তৈরী করে ফেলেন। পরদিন পহেলা বৈশাখে বাইটকামারী মোড়ে প্রতি কেজি মাংস ৪০০ টাকা দরে বিক্রি করা হয়।
    হঠাৎ সুমতি রানীর ষাঁড়টি মারা যাওয়ার খবরটি আস্তে আস্তে লোকমুখে ছড়িয়ে পড়ে। কিন্তু কোথায় তা পুঁতে রেখেছে স্থানীয় লোকজন তা খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। এ ব্যাপারে ওই গ্রামের ইমাম নুরুন্নবীকে জিজ্ঞাসা করলে তিনি গরুটি জবাই করেননি বলে জানান। পরে এলাকার লোকজন গরুর মালিক সুমতি রানীকে জিজ্ঞেস করলে তার গরুটি মারা গেছে এবং হবি মিয়ার কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করেছেন বলে স্বীকার করেন। মহুর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মাংস ক্রেতাদের পরিবারের লোকজনদের মধ্যে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এমতবস্থায়, শুক্রবার গভীর রাত পর্যন্ত ওই দুই কসাইকে আটক করার জন্য চেষ্টা চলিয়ে ব্যর্থ হয় গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা কসাইয়ের দোকান চকিতে আগুন লাগিয়ে দেয়।
    বন্দবেড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের আমাদের প্রতিনিধিকে বলেন, মরা গরুর মাংস খাওয়ার কথা প্রকাশ পেলে এলাকায় প্রতি মুহূর্তে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গুরুতর আক্রান্তদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
    এ ব্যাপারে কথা হলে রৌমারী থানার ওসি (তদন্ত) রুহানী পিপিএম বলেন, মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরকম ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।mb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মরা গরুর মাংস খেয়ে ৩০ জন হাসপাতালে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান