বিশেষ প্রতিনিধি :
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ থেকে চকরিয়া উপজেলার ৯ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের হাম রুবেলার টিকা দেয়া হচছে। এটি সরকারী হাসপাতাল ছাড়াও বিভিন্ন টিকাদান কেন্দ্রেও এ টিকা দেওয়া হচ্ছে। এতে ওই বয়সের সকলকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা অাওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা স্ব্যাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সোলতান অাহামদ সিরাজী, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মোহাম্মদুল হক এবং ওই হাসপাতালের অা.ন.ম কফিল উদ্দীন সহ অনেকে। এ কর্মসূচি আগামী ১৪মে পর্যন্ত চলবে বলে সুত্রে জানা গেছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ হাম-রুবেলা ক্যাম্পেইন ২০১৭
Rating: 5
Reviewed By: Unknown