• Latest News

    লামায় বিচারকদের সামনে মারধরের শিকার গৃহবধূ


    মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
    ৮ মাসের সন্তানকে ফিরিয়ে পেতে বিচার দিয়ে বিচারকদের সামনে বেদড়ক মারধরের শিকার হলেন গৃহবধূ পারভীন আকতার ও তার স্বজনরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পার্বত্য লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়ায় এই ঘটনা ঘটে। আহত ৪ জনকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আহতরা হল, পারভীন আকতার (১৯), মিরাজু বেগম (২৭), মামুনুর রশিদ (২২) ও আবুল কালাম (৩০)।
    জানা গেছে, শুক্রবার সকালে পারভীন আকতারের ৮মাসের শিশু সামি আক্তার সানি কে তার দেবর তার কোল থেকে জোর করে নিয়ে যায়। সন্তান ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দদের বিচার দেয় পারভীনের পরিবার। শুক্রবার সন্ধ্যায় গজালিয়া ইউনিয়নের ১,২ও৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার জাতেরুং ত্রিপুরার বাসায় বিচার বসে। বিচারে সকলের সামনে পারভীনের স্বামী মোঃ আব্দুল্লাহ (২৬) ৯/১০ জন লোক নিয়ে গৃহবধূ পারভীন সহ তার বাবা, ভাই, বোন জামাই, ভাবীকে লাঠি দিয়ে মেরে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করে।
    ঘটনার সসত্যতা স্বীকার করে ওয়ার্ড মেম্বার জাতেরুং ত্রিপুরা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামায় বিচারকদের সামনে মারধরের শিকার গৃহবধূ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান