• Latest News

    ডুলাহাজারা ইউ.যুবলীগে সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ হায়দার


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন রাজপথের তরুণ সৈনিক আব্দুর রশিদ হায়দার। রাজনৈতিক অঙ্গনে সর্বস্ব বিসর্জনকারী এই লড়াকু'কে ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পাতে চায় দলীয় নেতা-কর্মীরা। তার ব্যাক্ত করা রাজনৈতিক জীবনের আংশিক ইতিহাস বর্ণনা করা হল:-
    (১) ১৯৯৭ সালে ডুলাহাজারা কলেজ উদ্বোধন কালে তৎকালীন বস্ত্র প্রতিমন্ত্রী আ.ক.ম জাহাঙ্গীর আলমকে পুষ্প মাল্য দিয়ে বরণের মাধ্যমে অঙ্গাঙ্গীভাবে রাজনৈতিক মাঠে নেমে পড়েন আব্দুর রশিদ হায়দার।
    (২) ২০০১ এর অক্টোবরের জাতীয় নির্বাচণে ইউনিয়ন ছাত্রলীগের নেতা হিসেবে মাঠ পর্যায়ে সক্রিয় ভুমিকা পালন করেন তিনি।
    (৩) ২০০৩ সালের বিএনপি সরকার আমলে অর্ধ দিবস হরতালের দিন ১৬ আগষ্ট সকাল ১০টায় তাকে ডুলাহাজারা বাজার থেকে রাজনৈতিক ইস্যু নিয়ে গাড়ি-ভাংচুরের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেন পুলিশ আব্দুর রশিদ হায়দরকে।
    (৪) এসময় ৩দিন রিমান্ড শেষে দ্রুত বিচার আইনের ৪ ধারা মতে তাকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করেন।
    (৫) ২০০৩ এর ২১আগষ্ট জেলে থাকা অবস্থায় ইউ. ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করেন এই নেতাকে।
    (৬) ২০০৪ সালের মে মাসে ওই সময়ের বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের তৎকালীন জেলা সভাপতির মৃত্যুতে আয়োজিত শোক সভায় আগমন করে। এতে তিনি সড়ক পথে কক্সবাজার আগমনে ডুলাহাজারা পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্য শেষে নজরুল ইসলাম চৌং ও রেজাউল করিমকে অবহিত করেন আব্দুর রশিদ হায়দার যেন কক্সবাজারে এসে তার সাথে দেখা করে। পরে কক্সবাজার সার্কিট হাউজে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত হয় এবং রাজনৈতিক কারণে মিথ্যা মামলার কথা খুলে বলে। আব্দুর রশিদের মিথ্যা মামলা ও জেল হাজতে নির্যাতনের কথা শুনে অত্যন্ত দুঃখ প্রকাশ করেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং ওই সময় এব্যাপারে আশ্বস্ত করেন তিনি।
    (৭) ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউ.ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব অর্পিত হলে যথাযথ দায়ীত্ব পালন করেন আব্দুর রশিদ হায়দার।
    (৮) ২০১২ সালের ৮ ফেব্রুয়ারী ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব অর্পন করা হয় এই কারানির্যাতীত নেতাকে।
    (৯) ২০১৫ সালে চকরিয়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদকের দায়িত্ব অর্পিত হলে এখনো পর্যন্ত যথাযথ পালন করে যাচ্ছেন তিনি।
    (১০) উল্লেখ্য ১৯৯৭ সাল থেকে এই পর্যন্ত স্থানীয় ও কেন্দ্রীয় সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন এই আব্দুর রশিদ হায়দার। এমনকি বিগত সময়ে মালশিয়ার বি.এম.ই.টি'র লটারীতে ভিসা চুড়ান্ত হয়েও রাজনৈতিক জীবন বিঘ্ন ঘটবে চিন্তা করে সুযোগ ফিরিয়ে দেন যুবলীগের এই তরুণ সেবক।।

    সার্বিক বিবেচনাপূর্বক আগামী ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের কাউন্সিলে "সাধারণ সম্পাদক" হিসেবে আব্দুর রশিদ হায়দারকে পেতে চায় ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা। এতে প্রার্থী হয়দার সকলের কাছ থেকে দোয়া সহযোগীতা কামনা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা ইউ.যুবলীগে সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ হায়দার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান