• Latest News

    চকরিয়া পৌরসভা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকালে চকরিয়া সড়ক ডাকবাংলো মিলনায়তনে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ মে কক্সবাজার আগমনে জনসভা সফল করার লক্ষ্যে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চকরিয়া-পেকুয়া আওয়ামীলীগের সাংগঠনিক টিম লিডার এডভোকেট আহমদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ নেতা শফিকুল কাদের শফি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু হেনা মোস্তাফা কামাল, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মিথুন, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, উম্মে কুলছুম মিনু, মিজানুর রহমান, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার।
    অনুষ্টিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বশির আহমদ, আবু তালেব, আমান উল্লাহ আমান, নুরুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র ও ৩নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশিরুল আইয়ুব, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও চিরিঙ্গা সমিতির সম্পাদক সেলিম উদ্দিন লিটন, যুগ্ম সম্পাদক কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম রাসেল, পৌরসভা আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, কাউন্সিলর মুজিবুল হক, কাউন্সিলর নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার কবির হোসেন, তাজুল ইসলাম, ডা,রতন কুমার সুশীল, মনিরুল ইসলাম, সেকান্দর বাদশা নাগু, আনোয়ার হোসেন, আলহাজ নজরুল ইসলাম, হুমায়ুন কবির কমিশনার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বার, মনছুর আলম, সফুর আলম, মোহাম্মদ ইসহাক, জয়নাল আবেদিন, জমির উদ্দিন মেম্বার, কাউন্সিলর জামাল উদ্দিন, আমির হোসেন আমু, আমির হামজা, পৌরসভা মহিলা আওয়ামীলীগের নেত্রী রিনা আক্তার, পৌরসভা আওয়ামীলীগ নেতা শাহ আলম, আবদুর রশিদ, ডা.আসাদুল ইসলাম, সুলতান আহমদ, গণী মোছাদ্দেক, ইমাম হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সদস্য করিবাজ ফজল করিম চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, পৌরসভা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক মো.আবদুল হামিদ, মাতামুহুরী ছাত্রলীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাথধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রানা পারভেজ, সাবেক পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো.সোহেল রানা প্রমুখ।
    অনুষ্ঠিত বর্ধিত সভায় আওয়ামীলীগ নেতবৃন্দ বলেন, আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সকলস্থরের নেতাকর্মীকে কাজ করতে হবে। এমন ভাবে কাজ করতে হবে মাঠ পর্যায়ে আওয়ামীলীগ একটি জনবান্ধব সরকার এবং দেশ পরিচালনার জন্য মানুষের আস্থার ঠিকানা হয়। আগামী নির্বাচনে দেশরত্ম শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাইলে সকল ধরণেল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। এইজন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া পৌরসভা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান