• Latest News

    ‘ফেসবুকে লাইভ হত্যাকারী’কে খুঁজছে মার্কিন পুলিশ



    বিদেশ বার্তা::


    যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ফেসবুকে লাইভে এক ব্যক্তিকে গুলি হত্যা হত্যার অভিযোগে আততায়ী ওই হত্যাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে।

    স্টিভ স্টিফেন্স নামের অভিযুক্ত ওই ব্যক্তি গুলি চালিয়ে হত্যাকাণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করে ফেসবুকে।নিহত ব্যক্তির নাম রবার্ট গুডউইন, বয়স ৭৪ বছর। স্টিভ স্টিফেন্স নামের ওই ব্যক্তি পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছেন এবং আরো হত্যা করতে চান।

    ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস জানান, একটি হত্যাকাণ্ডের ব্যাপারে তারা নিশ্চিত। তবে বাকি হত্যাকাণ্ডের শিকারদের সম্পর্কে তাদের জানা নেই।

    ক্লিভল্যান্ডের পুলিশ তাদের ওয়েবসাইটে অভিযুক্ত স্টিফেন্সের একটি ছবি প্রকাশ করেছে। স্টিফেন ছয় ফুট এক ইঞ্চি দীর্ঘকায় কৃষ্ণাঙ্গ।

    ফেসবুকে হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার এটাই প্রথম নয়। গত জুন মাসে শিকাগোর রাস্তায় এক ব্যক্তি নিজের ভিডিও সরাসরি সম্প্রচারের সময় গুলিতে নিহত হন। মার্চ মাসে অজ্ঞাত আরেক ব্যক্তি ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় ১৬বার গুলিবিদ্ধ হন। ফেসবুকের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যে কেউই সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারেন।

    ২০১০ সালে এই ফিচার চালু হয় কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই ফিচার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘ফেসবুকে লাইভ হত্যাকারী’কে খুঁজছে মার্কিন পুলিশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান