• Latest News

    ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ



    স্পোর্টস বার্তা::


    আগামী ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। তবে, মূল পর্ব শুরু হওয়ার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। এই দুই ম্যাচে মাশরাফি বিন মুর্তজাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

    আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাসেক্সে দশদিন ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। সেখানে স্থানীয় দুইটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর আয়ারল্যান্ডে উড়াল দিবে টাইগাররা।

    আগামী ১২ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে অন্য দলটি হলো নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজটি শেষ হবে আগামী ২৪ মে। এই সিরিজ শেষে আবার ইংল্যান্ডে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান