কক্সবার্তা ডেস্ক :
কক্সবাজারে সংঘবদ্ধ ইয়াবাকারবারিরা এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়া উদ্দিন ফয়সাল (২০) কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এলএলবি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে রাতেই ছয়জনকে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের সংঘবদ্ধ ইয়াবা কারবারিদের ইয়াবা বিক্রিতে বাঁধা দেন জিয়া। এতে লোহার রড দিয়ে পৈশাচিকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। ঘটনার বিবরণ দিয়ে নিহত ছাত্রের বাবা নুরুল আনোয়ার জানান, মাছুয়াখালী গ্রামের মসজিদসংলগ্ন রাস্তার ব্রিজে প্রতিদিন সন্ধ্যার পর বসে ইয়াবার খুচরা হাট। ইয়াবা কারবারিরা প্রতিদিন খুচরা ইয়াবা বিক্রি করে এই ব্রিজে। গত রবিবার রাতেও তারা ইয়াবা বিক্রি করছিল। এ সময় জিয়াউদ্দিনসহ এলাকার কয়েকজন ছাত্র ইয়াবা বিক্রিতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াবা কারবারিরা তাদেরকে মারধর করে। একপর্যায়ে অপর ছাত্ররা দ্রুত পালিয়ে গেলেও জিয়া উদ্দিনকে উপর্যুপরি লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে তারা। হত্যাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পুরো শরীর জখম করে।
ঘটনার পরপরই এলাকাবাসী এগিয়ে আসলে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। এ সময় জিয়া উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, রাতে রক্তাক্ত অবস্থায় জিয়া উদ্দিনকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে মারা যান। তিনি বলেন, “তার মাথা, ঘাড়ে, পিটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। জখমগুলো খুবই মারাত্মক। এতে প্রচুর রক্তক্ষণ হওয়ায় মারা যান তিনি। “
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মাঈন উদ্দিন জানান, পিএমখালীতে ইয়াবা পাচারকারীদের হাতে ছাত্র হত্যার ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ছয়জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা যথাক্রমে রেজাউল করিম, নুরুল হাকিম, রমজান, রুবেল, শাহিন এবং মনির। তারা সবাই স্থানীয় মাছুয়াখালী গ্রামের বাসিন্দা।cd
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে ইয়াবা কারবারিদের হাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, আটক ৬
Rating: 5
Reviewed By: Unknown