• Latest News

    প্রকাশ্যে কুপিয়ে যুবককে খুন করল বন্ধুরা


    দেশ বার্তা::

    ময়মনসিংহ শহরের আকুয়া হাবুন বেপারির মোড়ে শনিবার দুপুরে ইসলাম রকি (২৫) নামে যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন করেছে তার বন্ধুরা। নিহত রকি ওই এলাকারই বাসিন্দা।

    এ ঘটনার পর থেকে থেকে তার স্ত্রী সুখি (২০) পলাতক রয়েছে। এলাকাবাসীর ধারণা, এ হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে।

    কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, স্ত্রীর পরকীয়ার কারণে তার বন্ধুরাই তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    ঘটনার পর থেকে রকির স্ত্রী সুখি পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রকাশ্যে কুপিয়ে যুবককে খুন করল বন্ধুরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান