• Latest News

    সুনীল নারিনকে কেন ওপেন করাচ্ছে কেকেআর। পিছনে রয়েছে অন্য রহস্য

    স্পোর্টস বার্তা::
    কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ওপেন করে চমকে দিয়েছিলেন সুনীল নারিন। ঝোড়ো একটা ইনিংসও খেলেছিলেন তিনি। ইডেনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নারিন সফল হলেও বাংলা নববর্ষের দিন কিন্তু ফ্লপ হলেন ক্যারিবিয়ান স্পিনার। নিন্দুকেরা বলছেন, সব দিন তো আর ‌'ফাটকা' খেলা যায় না। এদিন সানরাইজার্স হায়দরাবাদ-এর বিরুদ্ধে মাত্র ৬ রান করে বিদায় নেন নারিন। খেলেছেন ৯টি বল।

    কিংগস ইলেভেন ম্যাচে নারিনকে ওপেন করতে দেখে অনেকেই চমকে যান। চমকে যাননি কেবল কিংগস ইলেভেন পঞ্জাব-এর গ্লেন ম্যাক্সওয়েল। খেলার শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল নারিন নিয়ে। জবাবে 'ম্যাড ম্যাক্স' বলেন, 'আমি একদমই অবাক হইনি নারিনকে ওপেন করতে দেখে। বিগ ব্যাশে নারিনকে ওপেন করতে দেখেছি।'

    বিগ ব্যাশে ওপেন করেছেন সুনীল নারিন। সেই মতোই কলকাতা নাইট রাইডার্সও নারিনকে এখন ওপেন করাচ্ছেন। ইনিংসের গোড়াতেই তাঁকে দেখে বিস্মিত হয়ে যান প্রতিপক্ষের বোলাররা। তার পরে দ্রুত রান করে দিতে পারলে লাভবান তো নাইটরাই। প্রতিদিন এই কৌশল খাটবে না। কিন্তু যেদিন খেটে যাবে সেদিন নাইটরাইডার্সকে আর থামাবে কে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সুনীল নারিনকে কেন ওপেন করাচ্ছে কেকেআর। পিছনে রয়েছে অন্য রহস্য Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান