• Latest News

    কী ছিল সেই ভয়ঙ্কর 'মোয়াব' বোমায়?


    তামিরুল ইসলাম মিল্লাত::
    গুগল অবলম্বনে ।।

    পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের নানগড়হর প্রদেশে বৃহস্পতিবার সেনাবাহিনীর পরমাণু বোমার বাইরে সবচেয়ে বড় বোমার(মোয়াব) বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আর ভয়াবহ এই বোমা বিস্ফোরণের পরে বিশেষজ্ঞেরা বলছেন, আমেরিকার হাতে যদি 'মোয়াব' থাকে, রাশিয়ার হাতে আছে আরও শক্তিশালী বোমা। রাশিয়ান সেনারা যাকে চেনে 'ফাদার অব অল বোম্বস' (ফোয়াব) বলে। এটা নাকি মোয়াব-এর থেকেও চার গুণ বড়। ২০০৭ সালে রাশিয়া এই থার্মোব্যারিক বোমার পরীক্ষা করে। এবার দেখে নেওয়া যাক, মোয়াব ও ফোয়াব কেমন এবং কতটা শক্তিশালী।

    মাদার অব অল বোম্বস বা মোয়াব
    জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট সংক্ষেপে মোয়াব। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় জিপিএস পরিচালিত এই বোমা তৈরি করেছিল আমেরিকা। তবে এই প্রথম ব্যবহার করল তারা। মোয়াবের মধ্যেই জিপিএস দিয়ে ‌আগে থেকেই বোমাটির নিশানা ঠিক করে দেওয়া যায়। বোমাটি ফেলার জন্য প্যারাসুট ব‌্যবহার করা হয়। এর ফলে ধীরে ধীরে হাওয়ার চাপ নিয়ে বোমাটি নিশানায় পৌঁছায়। মাটিতে পড়ার ঠিক আগেই এই বোমাটি ফাটে। গুহা, সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ ডেরা ধ্বংস করতে এ ধরনের বোমা ব্যবহার করা হয়ে থাকে। পরমাণু বোমার পরেই এই বোমা সবচেয়ে শক্তিশালী। বোমাটি যেখানে পড়ে, তার ১ মাইলের মধ্যে সবকিছু ধ্বংসস্তুপে পরিণত হয়। এর ওজন ১০ হাজার কেজির মতো। ৮,১৬৪ কেজির মতো বিস্ফোরক থাকে এর মধ্যে। টিএনটি বিস্ফোরকের তুলনায় ১১ গুণ শক্তিশালী এই বোমা। এর ধ্বংসাত্মক প্রভাব দেড় মাইল জুড়ে পড়ে। এক রিপোর্টে প্রকাশিত হয়েছিল, এই বোমা পরীক্ষণের পর মাশরুমের মতো দেখতে মেঘের সৃষ্টি হয়েছিল যা ২০ মাইল দূর থেকে দেখা গিয়েছিল।

    ক্ষতির পরিমাণ
    • ১০০০ গজ: সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায়।

    • ১.৭ মাইল: বোমার শকওয়েভে মানুষের মৃত্যু হয়, সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

    • ২ মাইল: বধির হয়ে যায় মানুষ, পশু।

    • ৫ মাইল: প্রচণ্ড কম্পন অনুভূত হয়।

    • ৩০ মাইল: বিস্ফোরণের ফলে ১০ হাজার ফুট উচ্চতায় যে মাশরুমের মতো মেঘ সৃষ্টি হয় তা দেখতে পাওয়া যায়।

    মোয়াব সম্পর্কিত কিছু তথ্য
    • এক একটি বোমা তৈরি করতে খরচ হয় ১ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার।

    • আমেরিকার কাছে এখনও পর্যন্ত এ রকম ২০টি অস্ত্র রয়েছে।

    • মোয়াব তৈরির পর মনে করা হয়েছিল, এটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন-নিউক্লিয়ার বোমা। কিন্তু থার্মোব্যারিক বোমা ফোয়াব পরীক্ষার পর রাশিয়া দাবি করে মোয়াব-এর থেকে এটা চার গুণ বেশি শক্তিশালী।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কী ছিল সেই ভয়ঙ্কর 'মোয়াব' বোমায়? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান