দেশ বার্তা::
বরিশালের বানারীপাড়া উপজেলায় বান্ধবীদের সাথে বৈশাখী মেলায় যেতে না দেয়ায় বাবা-মার ওপর অভিমান করে কাজল আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহিষাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
কাজল মহিষাকাঠীর আনোয়ার মিয়ার মেয়ে। সে মহিষাকাঠী বহুমুখী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।
পরিবার বরাত দিয়ে বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান, বৈশাখী মেলায় বান্ধবীদের সঙ্গে যাওয়ার বায়না নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয় কাজলের। পরে সে অভিমান করে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ওসি জানান, তবে সুরতহালের প্রতিবেদনে প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।