• Latest News

    দেশের বাইরে নজীর স্থাপন করল টাইগাররা


    স্পোর্টস ডেস্ক :
    শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে যেন এক অন্য বাংলাদেশকেই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এই টেস্টে মোট সাতজন ব্যাটসম্যান ৩০ এর ওপরে রান করতে সক্ষম হয়েছেন।
    দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ৯২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। এই দুই ব্যাটসম্যান রান করেন যথাক্রমে ৪৯ এবং ৬১।
    এরপর একই দিনে ইমরুল এবং সাব্বিরের ব্যাট থেকেও আসে ৩৪ এবং ৪২ রানের ইনিংস। টেস্টের তৃতীয় দিন অর্থাৎ আজ সাকিব আল হাসানের অনবদ্য এক সেঞ্চুরিতে চালকের আসনে আসীন হ টাইগাররা।
    সাকিবের পাশাপাশি বড় ইনিংস খেলতে সক্ষম হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম এবং অভিষিক্ত ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।মুশফিক ৫২ এবং মোসাদ্দেক করেন ৭৫ রান।
    আর এই সাত ব্যাটসম্যান মিলে অনন্য এক নজির গড়েছেন কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে। দেশের বাইরে এই প্রথম কোনো টেস্ট ইনিংসে ৩০ এর উপরে রান করলেন সাত ব্যাটসম্যান।
    এর আগে একই সাথে দলের সাত ব্যাটসম্যান দেশের বাইরে এক ইনিংসে ৩০ এর উপরে রান করতে পারেননি। অবশ্য দেশের বাইরে প্রথম হলেও ঘরের মাটিতে এক ইনিংসে সাত ব্যাটসম্যান ৩০ এর উপরে রান করেছেন চারবার।
    rb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দেশের বাইরে নজীর স্থাপন করল টাইগাররা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান