• Latest News

    শাহপরীরদ্বীপের শীর্ষ মানব পাচারকারী হেলাল গ্রেপ্তার

    বার্তা পরিবেশক :
    শাহপরীরদ্বীপে টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ মানব পাচারকারী, ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে।
    অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান ১৬ মার্চ সন্ধ্যায় পুলিশের এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে শাহপরীরদ্বীপ রাস্তা মাথা বাজারে অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করেন। হেলাল উদ্দিন শাহপরীরদ্বীপ ডাংগারপাড়া গ্রামের মৃত হাজী আবু শামা প্রকাশ বাড়ু হাজীর ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ইয়াবা পাচার, মানবপাচার ও পাসপোর্ট জালিয়াতির একাধিক মামলা রয়েছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শাহপরীরদ্বীপের শীর্ষ মানব পাচারকারী হেলাল গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান