পেকুয়া সংবাদদাতা :
পেকুয়ায় সদর ইউনিয়নে মো.শাহিন (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুর্ব বাইম্যাখালী বাংলা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মো.শাহিন ওই এলাকার মোস্তাক আহমদের ছেলে। পেকুয়া থানা পুলিশ গতকাল শুক্রবার সকালে লাশ উদ্ধার করেছে। শাহিনের পিতা মোস্তাক আহমদ জানায় রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় শাহিন। তার মা ওযু করার জন্য বের হলে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। আত্মহত্যার কারন অষ্পষ্ট থেকে গেছে। পেকুয়া থানার এসআই জানায় খবর পেয়ে বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে লাশ মর্গে প্রেরন করা হয়েছে। শাহিন পেকুয়া কলেজ গেইট চৌমুহনীর একটি ফার্নিচার দোকানে কাজ করতেন।nc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় কিশোরের আত্মহত্যা
Rating: 5
Reviewed By: Unknown