• Latest News

    ডুলাহাজারা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের উদ্যেগে গত বৃহষ্পতিবার বিকেলে ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
     ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. এহেসানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এড. শহিদুল্লাহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন 'বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডুলাহাজারা ইউনিয়ন শাখার পূর্ব থেকেও একটি ঐতিহ্য রয়েছে। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামীেতও ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে সহযোগী হবেন বলে আশা রাখি।' বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক কাউছার উদ্দিন কছির, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির উদ্দিন বুলবুল ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন। সভায় আগামী ৫ এপ্রিলের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন সমাপ্ত করার পর ইউনিয়ন যুবলীগের কাউন্সিল গঠনের দিন ধার্য করার ঘোষণা দেন উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ। এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক শফিকুল আজম, অর্থ সম্পাদক আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হুমাইয়ুন কবির, সদস্য জাফর আলম, আব্দুর রশীদ ও সাইফুল ইসলাম পুতু। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য নুরুল আবছার, ইউনিয়ন যুবলীগ নেতা হাসান আলী আজম, ছরুয়ার আলম, মোঁ ফোরকান, আমান উল্লাহ, ছাদেক উল্লাহ, আব্দুল কাদের, মোঃ ফোরকান, দলীল আহমদ, হাসান আলী, মোঃ সাদ্দাম, নাজেম উদ্দিন, ফজল করিম, মোঃ বারেক, ওসমান গণি, জয়নাল উদ্দিন মনু, আনোয়ার, নজরুল ইসলাম, শমসুদ্দিন, মুজিব, জাগের হোসেন, জিয়াবুল করিম, হুমাইয়ুন, আব্দুর রহীম, বেলাল উদ্দিন, নাছির উদ্দিন, আব্দুল আজীজ, বেলাল উদ্দিন (২), মোঃ ফোরকান প্রমুখ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান